সরকারের বিরোধী নেতা-কর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম।
শনিবার সকালে রাজধানীর শ্যামলীতে শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মহিউদ্দিনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে তিনি বলেন,জনতার আন্দোলনে দিশেহারা হয়ে ফ্যাসীবাদী সরকার এখন হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তাদের ষড়যন্ত্র জনগণ কখনোই সফল হতে দেবে না।
তিনি সরকারকে হঠকারিতা পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহবান জানান।
ইআর





