বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল যুক্তরাজ্য কেন্দ্রীয় শাখার আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ আজ অবৈধ সরকারের দুঃশাসনের কারণে সত্যিকারের বিজয় দিবস উদযাপ করতে পারছে না।
এই আওয়ামী সরকার পতনের মাধ্যমে দেশে আবারও নতুন করে বিজয় দিবস ফিরে আসবে। আজ বাংলাদেশ যে একটি জেলখানা। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের আলহামরা রেস্তরাঁয় এক আলোচনা সভায় বক্তারা এইসব কথা বলেন ॥
সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য কেন্দ্রীয় বিএনপির সভাপতি এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ,কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসাইন প্রমুখ।
বক্তারা আরও বলেন, আমাদের একটাই এখন আন্দোলন এই অনির্বাচন সরকারের পতন ঘটি একটি অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আয়োজন। আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরন করেন সেই সাথে আরো স্মরণ করেন মুক্তিযুদ্ধের সবার্ধিনায়ক এম এ জি ওসমানিকে ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশের মানুষ আজ আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালন করতে পারছে ।
দেশেও কোথাওনা কোথাও বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিএনপির নেতা কর্মীদের পাখির মতো গুলি করে হত্যা করছে। লাখ লাখ নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রেখেছে দীর্ঘদিন ধরে। অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে যাদের লাশও আজ পর্যন্ত পরিবার পাইনি। আমাদের প্রিয় বাংলাদেশকে হাসিনা আজ মৃত্যুর উপত্যাকায় পরিণত করেছে।
এমএ





