ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ এর বক্তব্যকে ভিত্তিহীন, হাস্যকর এবং উদ্ভট বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, 'অতিসম্প্রতি ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিম বঙ্গ কেন্দ্রিক কয়েকটি সংবাদপত্র অব্যাহতভাবে জামায়াতের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সিদ্ধার্থনাথ সিংহ জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার যে কল্পকাহিনী রচনা করেছেন তা একজন রাজনীতিবিদের মুখে মানায় না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
তিনি বলেন, বাংলাদেশের সীমানার ভিতরে বা বাইরের কোন ধরনের নোংরা ষড়যন্ত্রের রাজনীতির সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। ভারতের নির্বাচন সে দেশের আভ্যন্তরীণ ব্যাপার। যে আষাঢ়ে গল্প জামায়াতের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে তা হাস্যকর।
উল্লেখ্য, সিদ্ধার্থনাথ সিংহ গত ১১ নভেম্বর কলিকাতায় “জামায়াতের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন।
একে, জেএ





