কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে ভার্চুয়ালি এক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান বলেছেন, ইবরাহিম আ: যেভাবে ত্যাগ ও কোরবানির মাধ্যমে মহান আল্লাহ তা’আলার প্রিয় বান্দা হতে পেরেছিলেন, একইভাবে আমাদের-আপনাদেরকেও ত্যাগ ও কোরবানির মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। যদি আমরা রুকনিয়াতের শপথের মর্যাদা রক্ষা করতে পারি, তাহলে আশা করা যায় আমরাও মহান রবের প্রিয় বান্দাদের মধ্যে শামিল হতে পারবো, ইনশাআল্লাহ।

বুধবার সকালে অনুষ্ঠিত এই রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার এ কে এম আলী মুহসিন।

জেলা সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম সম্মেলন সঞ্চালনায় ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অঞ্চল পরিচালক মোবারক হোসাইন ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- অঞ্চল টিম সদস্য আবদুল মতিন, জেলা নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হোসাইন ও শাহজাহান আলী মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি

এমআর