একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় এবং জ্ঞানভিত্তিক একটি আদর্শ সমাজ গড়তে মেধার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আতিকুর রহমান।
শুক্রবার সকালে ঢাকা মহানগরী উত্তরের ‘সাথী মেধা যাচাই পরীক্ষা- ২০১৫’ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।
মেধাহীন নেতৃত্ব কখনো কোনো দেশকে সফলতার দিকে ধাবিত করতে পারে না। ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেকটি কর্মীকে মেধা ও মননশীলতার সমন্বয় করে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে বলে তিনি জানান।
উদ্বোধনের পর তিনি কিছু সময় পরীক্ষা পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর সভাপতি হাসান জারিফ, সেক্রেটারি জে. মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক আজিজুল ইসলাম সজিব প্রমুখ।
এমএম





