মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। অবশ্য দুই-তিনদিন আগে এ হুমকি দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী আজ রোববার এ তথ্য জানান।

তিনি জানান, এ ঘটানায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) (নম্বর ৮১৭) করা হয়েছে।

অজ্ঞাত নম্বর থেকে আসা ওই এসএমএসে বলা হয়, ‘অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেয়ার কারণে ভুয়া চিকিৎসক তৈরি হচ্ছে। ভুল চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। এ কারণে শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেয়া হয় এসএমএসে।

জেআই