জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ প্রায় আড়াইশত লোককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।

তিনি বলেন, গত ১৩ এপ্রিল বিকালে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বাড়ীতে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। পুলিশ টিনের চালাঘরের দরজা-জানালা এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। বাড়ীতে রক্ষিত কুরআন-হাদীস ও ইসলামী সাহিত্য মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে অবমাননা করে।

তিনি আরো বলেন,সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের উপর যে অকথ্য জুলুম-নির্যাতন চালাচ্ছে তার নিন্দা জানানোর কোন ভাষা নেই।

বরিশাল মহানগরী জামায়াতের সেক্রেটারী জনাব জহির উদ্দিন মুহাম্মাদ বাবরসহ গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে মুক্তি প্রদান করার আহবান জানান তিনি।

এসএইচ