জামায়াতের দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়েছে। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেরে যায়নি। একইভাবে ঢাকার বাইরে থেকেও কোনো বাস এসব টার্মিনালে আসেনি। তবে রাজধানীতে রিকসা চলাচল ছিলো স্বাভাবিক। নগরীতে বাসসহ গণপরিহন খুবই কম ছিলো।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী দুইদিনের হরতালের ডাক দেয়।
হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রংপুরে চাপা উত্তেজনা ছিলো। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও এ টি এম আজহারের নিজ এলাকা বদরগঞ্জে দফায় দফায় বিক্ষোভ মিছিল হয়েছে। মাঠে ছিল পুলিশ, র্যা ব, বিজিবিসহ আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর উপস্থিতি ও নজরদারী।
সকালে নগরীর হরতালের সাতমাথায় ঢাকা-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে পেট্রল ঢেলে অবরোধ করে শিবির। পরে পুলিশ এলে অবরোধ তুলে নেয়।
সকালে নগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে পুলিশ আব্দুল আজিজ, সাইফুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন নামের তিন শিবিরকর্মীকে আটক করেছে।
বদরগঞ্জের লোহানীপাড়া, রামনাথপুর, ট্যাক্সের হাট, উপজেলা সদর, লালদীঘিসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে জামায়াত ও শিবির নেতা-কর্মীরা। উপজেলার সব প্রায় সর্বত্র বিজিবিকে টহল দিতে দেখা গেছে। মিঠাপুকুরের শঠিবাড়ি, বলদিপুকুর ও জায়গীর এলাকায় পিকেটিং ও বিক্ষোভ করেছে জামায়াত ও শিবির নেতা-কর্মীরা।
হরতালের কারণে নগরী থেকে কোনো দূরপাল্লা, জেলা উপজেলা বাস ট্রাক চলাচল করেনি। তবে নগরীতে বেলা বাড়ার সাথে সাথে অটো রিকশা, রিকশা মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। দিনভর দোকান পাট বন্ধ ছিল। ব্যাংক বীমা, সরকারি বেসরকারি অফিস, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে হরতালের বিপক্ষে দুপুরে নগরীতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীরা।
হরতালের দ্বিতীয় দিনে সকাল ৭টায় চকবাজার মোড়ে ইসলামী ছাত্রশিবির চকবাজার থানা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী প্রচার সম্পাদক আবদুল কাদের। আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা সভাপতি হেলাল উদ্দিন, ঢাকা আলিয়া মাদরাসা সভাপতি রেদওয়ান উল্ল্যাহ, চকবাজার থানা সেক্রেটারি আশরাফুল আলম, ঢাকা আলিয়া সেক্রেটারি আবুল হাশেম প্রমুখ।
জামায়াতের ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীনের নেতৃত্বে একটি মিছিল শান্তিনগর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, সদস্য মোঃ শামসুর রহমান, জামায়াত নেতা সাইফুর রহমান, মোতাসিমবিল্লাহ, আ ফ ম ইউসুফ, হামিদুর রহমান সোহাগ, আলমগির হোসাইন, আঃ সাত্তার সুমন, শিবির নেতা সোহেল রানা মিঠু ও রাসেল আমিন।
থানা সেক্রেটারী আতাউর রহমান মহসিনের নেতৃত্বে চকবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল হালিম, রেদওয়ানুল্লাহ, শিবির নেতা হেলাল উদ্দিন, আশরাফুল ইসলাম।
নবাবগঞ্জ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌধুরীবাজার মোড়ে গিয়ে পিকেটিং করে। থানা আমীর মাহমুদুল হাসানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবু হানিফ, মোহাম্মদ আলী, আরমান হোসেন।
ধানমন্ডি-১১ নাম্বারে মিছিল ও পিকেটিং করেছে ধানমন্ডি থানা জামায়াতে ইসলামী। এসময় পুলিশ হঠাৎ করেই পেছন থেকে মিছিলের উপর গুলিবর্ষন করলে ২ জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়।
সকাল সাতটায় গাবতলি বাস টার্মিনাল এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী দারুসসালাম থানা। থানা সেক্রেটারী আহমদুল্লাহর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু রাইয়ান, রফিকুল ইসলাম, তুহিন, মাহমুদ। ফার্মগেট হলিক্রসের সামনে মিছিল ও পিকেটিং করেছে তেজগাঁও থানা জামায়াত। তেজগাঁও থানা আমীর সালাহউদ্দিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী খাইরুল কবির, মোঃ আলী, আঃ কাইউম।
মহাখালী বাসস্ট্যান্ড গুলশান রিং রোডে মিছিল ও পিকেটিং করেছে বনানী থানা জামায়াত। মিছিলের নেতৃত্ব দেন বনানী থানা আমীর সাইফুল ইসলাম ও থানা সেক্রেটারী মাহমুদুর রহমান আজাদ।
সকাল সাড়ে ৭টায় সবুজবাগ এলাকায় ঢাকা মহানগরী পূর্ব শাখা শিবির বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। শিবিরকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী সেক্রেটারি এম শামীম। আরো উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থসম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের , স্কুল সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ।
রাজধানীর বাড্ডা, উত্তরা ও বনানীতে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। সকাল ৮টায় শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে বাড্ডার লিংক রোড এলাকায় একটি মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলে অন্যান্যের মধ্যে শাখা শিক্ষা সম্পাদক আব্দুল হালিম, বাড্ডা দক্ষিণ থানা সভাপতি জাকির হোসাইন, বাড্ডা উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে পুলিশ হামলা চালিয়ে চারজনকে আহত তিনজনকে গ্রেপ্তার করে।
জেএ





