বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসু’র সাবেক ভিপি আমানউল্লাহ আমানের ৫৪তম জন্মদিন আজ শনিবার । ১৯৬০ সালের এদিনে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন।
শৈশবকাল কালের শিক্ষাজীবন কেটেছে হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি স্কুল থেকে বৃত্তি পেয়েছিলেন। ১৯৭০ সালে তার বাবা আমানউল্লাহ আমানকে ধানমন্ডি সরকারি বয়েজ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করে দেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন।

[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ/এফএ[/b]