বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি প্রবাসী শ্রমিকদের দূর্ঘটনাজনিত অকাল মৃত্যু সারা জাতির জন্য গভীর শোক ও বেদনার।
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, এইসব সৎ ও পরিশ্রমী শ্রমিকরা জীবন জীবিকার প্রয়োজনে পরিবার পরিজন ছেড়ে প্রবাসে কাজ করত। তাদের এই মর্মান্তিক মর্মান্তিক দুর্ঘটনায় তাদের নিকটজন ও দেশবাসীর ন্যায় আমিও সমব্যাথী। আমি এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে সৌদি সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা রাখি।
বিএনপি চেয়ারপার্সন নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ঘনিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত সোমবার রাতে সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় হিলা নামের একটি সোফা কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে ১০ বাংলাদেশীসহ ১২জন শ্রমিক নিহত হয়।
[b]ঢাকা, এমএইচ,  ১৪ মে (টাইমনিউজবিডি.কম)[/b]