দেশের উন্নয়নে প্রধান বাধা দুর্নীতি। রাজনীতিকরা দুর্নীতিমুক্ত হলে দেশের ৫০ ভাগ দুর্নীতি কমে যাবে। বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুর কাদের বলেন,জীবিকার জন্য নয়,জীবনের জন্য শিক্ষা প্রয়োজন। নষ্ট-ভ্রষ্ট মেধাবী জ্ঞানপাপী আমাদের প্রয়োজন নেই। চরিত্রহীন মেধা বিপজ্জনক।
সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, রাজনীতি সন্ত্রাসমুক্ত হলে দেশের ৮০ ভাগ সন্ত্রাসী কার্যক্রম কমে যাবে। ছাত্ররাজনীতি সন্ত্রাসমুক্ত হলে শিক্ষাঙ্গন শতভাগ সন্ত্রাসমুক্ত হবে।
বৃহত্তর নোয়াখালী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে ১১০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক বাহার উদ্দিন খেলন।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি ( টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]