গণহত্যা,গুম ও গণগ্রেফতার বন্ধ, ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবৈধ সরকারের পদত্যাগ, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতেটানা অবরোধের সমর্থনে আজ রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল,সমাবেশ ও পিকেটিং করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- সমাবেশে নেতৃবৃন্দ বলেন- প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত বাকশালী আওয়ামী সরকার ক্ষমতার মোহে চূড়ান্ত হত্যাযজ্ঞে মেতে উঠেছে। বাংলাদেশকে তাদের বাপ-দাদার তালুক মনে করে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে।
বাড্ডা ও তেজগাঁওয়ে হরতালের সমর্থনে শিবিরের মিছিল:
রোববার সকাল ৮টার দিকে মহানগরী সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বাড্ডার নতুন বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং এর চেষ্টাও চালায়।
এদিকে প্রায় একই সময় রাজধানীর তেজগাঁও এলাকায়ও হরতালের সমর্থনে মিছিল করেছে মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের নেতাকর্মীরা।
রাজধানীর খিলক্ষেতে গাড়িতে আগুন:
রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে তাদের স্টাফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ( ৮ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০.৪৫ এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মালিবাগে জামায়াতের মিছিল:
বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর মালিবাগে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রমনা থানা । এতে নেতৃত্ব দেন থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী।
হরতালে পুরান ঢাকায় মিছিল ও পিকেটিং:
রাজধানীর পুরান ঢাকায় অনূষ্ঠিত মিছিলটি রবিবার সকাল সোয়া ৭টায় নবাবগঞ্জ সেকশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নবাবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
উত্তরায় জামায়াতের মিছিল:
রবিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
মিরপুরে জামায়াত শিবিরের মিছিল:
রবিবার সকাল সকাল ৭টায় রাজধানীর কল্যানপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
শাহজাহানপুরে জামায়াতের মিছিল:
রবিবার সকাল সকাল ৮টায় রাজধানীর শাহজাহানপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
নাটোরে বিএনপির মিছিল:
রোববার সকাল ৭টার দিকে নেতা-কর্মীরা শহরের আলাইপুরস্থ ওয়াপদা কলোনি এলাকা থেকে একটি মিছিল বের করে। নাটোর-রাজশাহী মহাসড়ক ঘুরে মিছিলটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।
ময়মনসিংহে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল:
আজ রবিবার সকালে শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিমের নেতৃত্বে একটি মিছিল শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বর থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
খুলনায় মিছিল পিকেটিং:
হরতালের সমর্থনে ২০ দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখা রোববার বেলা ১১ টায় নগরীর স্যার ইকবাল রোডের জলিল টাওয়ারের সামনে থেকে মিছিল বের করে।
ইআর





