এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের জন্য রাজধানীসহ সারাদেশে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। এসময় কৃতি ছাত্রদের মিষ্টিমুখ ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
ঢাকা মহানগরী উত্তর শাখার তাৎক্ষনিক জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, আজকের এই কৃতি ছাত্ররাই সঠিক পরিচর্যার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ক্ষুধা, দারিদ্র ও দুর্নিতীমুক্ত দেশ গড়ার কাজে সাফল্যের সাক্ষর রাখবে।
তিনি বলেন, এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় আশানুরুপ ভাল ফলাফল লাভ করে মেধার স্বাক্ষর  রাখায় তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা  আজকে প্রত্যাশিত ফল লাভ করে নিঃসন্দেহে নতুন ভূবন গড়ার প্রত্যয়ে বিভোর। তোমাদের কাঙ্খিত ফলাফলে মা-বাবা, শিক্ষকদের সাথে আমরাও আনন্দিত। তোমরা জীবনের একটি গুরত্বপূর্ণ লড়াইয়ে বিজয়ী হয়েছ, সামনে অপেক্ষা করছে আরো নতুন নতুন লড়াই, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার লড়াই, যেখানে তোমাদেরকে জিততেই হবে।
জিপিএ-৫ প্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, দেশ-জাতির চরম ক্রান্তিলগ্নে আজ সৎ ও দক্ষ নেতৃত্বের বড়ই অভাব, যার ফলে সর্বত্র বিরাজ করছে অশান্তি-অস্থিরতা, সংঘাত-সংঘর্ষ। সেই সৎ ও দক্ষ নেতৃত্বের অভাব তোমাদেরকেই পূরণ করতে হবে। ঝঞ্জাবিক্ষুব্ধ এ পৃথিবীতে নিজেকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলে দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার জন্য আল্লাহর বন্দেগী ছাড়া বিকল্প নেই।
মহানগরী  উত্তর সেক্রেটারি এম ফয়সাল পারভেজের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আশিকুর রহমান আসিফ পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মহানগরির বিতর্ক সম্পাদক কাওসার উজজামান,স্কুল কার্যক্রম সম্পাদক হোসাইন অপু, খিলক্ষেত থানা সভাপতি মুহাইমিন নঈম প্রমুখ।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]