সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, “সরকার বিরোধী দলীয় দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করার কৌশল হিসেবে জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের মত সালাউদ্দিন কাদের চৌধুরীকেও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এতে দেশবাসীর মত আমরাও উদ্বিগ্ন। জাতীয় নেতৃবৃন্দকে হত্যার এ ষড়যন্ত্র বন্ধ করা না হলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে। সরকার জাতীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করে ক্ষমতা চিরস্থায়ী করার যে স্বপ্ন দেখছে জনগণ তা কখনো বাস্তবায়ন হতে দেবে না।”
এএইচ





