শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান। নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি।

এছাড়াও তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

এনএইচ