তালেবানরা যতই হুমকি-ধামকি দিক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এবং তা অব্যহত থাকবে। কোন হুমকির কাছে নত স্বীকার করবেনা সরকার বলে জানিয়েছেন সাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
রোববার বিকালে মিরপুর ১০ নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কাফরুল থানা আওয়ামী লীগ এবং ৪, ১৩, ১৪, ১৬ ও ৯৪ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন না করে বেগম জিয়া মহা ভুল করেছে। বর্তমানে মাঠে আমরাই আছি। যদি আমরা ভুল করি জনগণ আমাদের ক্ষমা করবেনা। তাই সকল পর্যায়ের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে আমরা যাবোনা।
মন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদ নির্মূল করতে সক্ষম হয়েছে। দেশের অন্যকোন রাষ্ট্র নায়কের পক্ষে এটা সম্ভব হতোনা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যয়ের নেতা-কর্মীরা।
[b]ঢাকা, এমআর, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) এসআর
[/b]
রাজনীতি
তালেবানরা যতই হুমকি-ধামকি দিক যুদ্ধাপরাধের বিচার হবেই: নাসিম
তালেবানরা যতই হুমকি-ধামকি দিক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এবং তা অব্যহত থাকবে। কোন হুমকির কাছে নত স্বীকার করবেনা সরকার বলে জানিয়েছেন সাস্থ্য ও





