বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূনর্মিলনী অনুষ্ঠান ও সমাবেশে শুরু হয়েছে।
জাতীয় সংঙ্গীত এবং পবিত্র কোরআন তেলওয়াত, পবিত্র গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্যেদিয়ে দুপুর ৩.২০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের দলীয় পতাকা উত্তোলন করনে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
এরআগে দুপুর ৩.১৮ মিনিটে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে উপস্থিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমআর





