মীমাংসিত ইতিহাসকে বিকৃত করে বিএনপি নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শুত্রুবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’ গ্রন্থের আলোকচিত্র প্রদর্শনীতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
তিনি বলেন, মীমাংসিত ইতিহাস যারা বিবৃত করে তারা কাপুরুষ। যারা মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে,বিচারের ভয়ে দেশে ফিরে আসে না তাদের হাতে দেশ পরিচালনায় দায়িত্ব দিলে দেশের সর্বনাশ হয়ে যাবে।
যোগাযোগমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি এখন প্রতিষ্ঠিত ইন্সুকে বির্তকিত করতে চাচ্ছে। এরই ধারাবাহিকা তারা বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করতে পিছ পা হচ্ছে না।
তিনি আরও বলেন, নায়রণগঞ্জ ও ফেনীর ঘটনার আমরা কিছুটা বেকায়দায় পড়েছি। তবে অতীতের মতো উদাসীন থাকেনি। স্বয়ং প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে বুঝিয়ে দিয়েছেন অপরাধীরা সরকারের চেয়ে শক্তিশালী নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রাণ গোপাল দত্ত, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





