বুধবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দলের কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে এ সভায় যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]