রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি। রাহিঙ্গা ইস্যুতে জাতি ঐক্যবদ্ধ আছে। এর জন্য বিএনপির জাতীয় ঐক্যের প্রয়োজন নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। সারা বিশ্ব এখন মিয়ানমারকে চাপ দিচ্ছে। বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এখন এই ঐক্যে ফাটল ধরাতে রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এতে আপনারা কখনও সাড়া পাবেন না। আপনাদের জাতীয় ঐক্য করতে হবে না। এই ইস্যুতে জাতীয় ঐক্য আছে। আপনারা কি চান মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে। আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, সুক্ষ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। ’

তিনি আরও বলেন, বিদেশি দূতাবাসের কুটনীতিকদের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করেন। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারকে চাপ দিতে গত দুই বছর কূটনীতিকদের কাছে বিএনপির নেতাদের কোনো কথা বলতে শুনিনি। এ সমস্যা নিয়ে কোনো দিন তারা কূটনীতিকদের সঙ্গে কথা বলেননি। এখন বলছে সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া দেড় বছর জেলে। এ নিয়ে দেড় মিনিটও তারা আন্দোলন করতে পারেনি। অনেক দলের অনেক ব্যর্থতা আছে, কিন্তু বিএনপির মতো এমন ব্যর্থ দল আর নেই। কোনো ইস্যু না পেয়ে এখন রোহিঙ্গাদের উপর ভর করেছে।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পলাশিতে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সেনাপতি মীর জাফর, ইয়ার লতিফ। আর ১৫ আগস্ট বিশ্বাস ঘাতকতা করেছিল মোস্তাক ও সেনাপতি জিয়াউর রহমান। ১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়া আর ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক।

জেড