লংমার্চের যাত্রা শুরু করেছে বিএনপি। পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে এ লংমার্চ শুরু করে।
আজ মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী উত্তরার আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় লংমার্চের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
সকাল ৮টায় বিমানবন্দরের গোল চত্বর এলাকা থেকে শুরু হওয়ার কথা থাকলেও দলের নেতারা বলছেন, কর্মদিবস হওয়ায় এখান থেকে জমায়েত হওয়ার স্থান পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দর গোল চত্বর ব্যস্ততম এলাকা হওয়ায় জনদুর্ভোগ এড়াতে জমায়েতস্থল উত্তরার আজমপুর মোড় নির্ধারণ করা হয়েছে।
প্রথমে নয়াপল্টন থেকে শুরু হওয়ার কথা থাকলেও যানজট এড়াতে বিমানবন্দর গোল চত্বর থেকে লংমার্চ যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার। তবে শেষ পর্যন্ত উত্তরার আজমপুর মোড় থেকেই শুরু হচ্ছে লংমার্চ।
সোমবার বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন, উত্তরার আজমপুর মোড় থেকে শুরু হওয়া লংমার্চ কালিয়াকৈর পৌঁছালে সাড়ে ৯টায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। তবে লংমার্চ যাত্রা বিলম্বিত হওয়ায় পরবর্তী সমাবেশগুলোর সময়সূচিতেও স্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে। রিজভীর ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলে, সিরাজগঞ্জ সাড়ে ১২টায়, বগুড়ায় আড়াইটায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে তিনটায় ও পলাশবাড়িতে সাড়ে ৪টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা।
পরদিন বুধবার রংপুর থেকে লংমার্চের শুরুতে পথসভাটি হবে সকাল ৯টায়। এরপর সকাল ১১টায় তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে শেষ সমাবেশটি অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
বিএনপির লংমার্চ শুরু
লংমার্চের যাত্রা শুরু করেছে বিএনপি। পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে এ লংমার্চ শুরু করে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী উত্তরার আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় লংমার্চের উদ্বোধন ঘোষণা করেন
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে চূড়ান্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট (এর মধ্যে পোস্টাল ভোট ১২৮টি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতের ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট (এর মধ্যে পোস্টাল ভোট ৬০টি)। দাঁড়িপাল্লা ও ধানের শীষের মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোট।
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
‘২০ লাখ টাকায় একেকটা ডিলারশিপ বিক্রি করেছে বিএনপির এমপিরা’
যোগ্যতা ও নিয়মনীতি উপেক্ষা করে ১৫ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তাঁর দাবি, দলীয় নেতাকর্মী ও স্বজনদের ডিলারশিপ দেওয়ার কারণে কৃষকেরা সারসংকটে পড়ছেন। একই সঙ্গে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ তুলে ক্ষমতাসীনদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বুকে ব্যথা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সিসিইউতে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গোলাম পরওয়ার বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার সংকটে
বিএনপির রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে সাত মাসের মধ্যেই সরকার সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বিরোধী দলের ওপর দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
















