বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যায়ভাবে গ্রেফতার, রিমার্ন্ড ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির।
আজ সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে হরতার সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে তারা। এসব মিছিলে জামায়াত-শিবিরের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মানবিক ও ধর্মীয় অধিকার ভূলুণ্ঠিত করে সরকার একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাকশালী শাসন প্রতিষ্ঠা করছে। এদেশের সকল বিরোধী রাজনৈতিক দল এখন রাষ্ট্র সন্ত্রাসের স্বীকার। প্রতিপক্ষকে গ্রেপ্তার, জুলুম, নির্যাতন, দমন-পীড়ন এখন রাষ্ট্রের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।
যার প্রমাণ গত ৯ অক্টোবর আমীরে জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা দেশব্যাপি অব্যাহত গ্রেফতার অভিযান। নেতৃবৃন্দ আরও বলেন, সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য এ ধরনের নেক্কার জনক কাজ করতে দ্বিধা করছে না। বাড়ী থেকে ধরে এনে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, বাড়ীঘর ধ্বংস করে দেশে এক ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে।
সরকারের অব্যাহত গ্রেফতার অভিযান, গণনির্যাতনে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা স্তব্ধ হয়ে গিয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেলসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
জেড





