রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক-কর্মচারীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে নিহত মোরসালিন ও নাহিদের পরিবারকে আর্থিক সহযোগিতা ও সান্তনা প্রদান করতে তাদের পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি মঙ্গলবার ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহযোগিতাসহ অন্যান্য সামগ্রী তুলে দেন। ঢাকা মহানগরী মজলিশে শূরা সদস্য ও কামরাঙ্গীরচর থানা আমীর মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি গোলাম মোস্তফার পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক হাজী জাবিবুর রহমান, মিনহাজ উদ্দিন ভূঁইয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রমূখ জামায়াত নেতৃবৃন্দ। সেখানে নিহত নাহিদ হোসেন (২০) ও মোরসালিনের (২৬) শোকাহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাসুল সা. একদল যোগ্য লোক তৈরী করে সোনার মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও একইভাবে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে রাসুল সা.-এর আদর্শের আলোকে সোনার মানুষ তৈরি করতে চাই। যাদের দ্বারা দেশ ও জাতি সত্যিকার অর্থে কল্যাণ লাভ করবে। জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের ন্যায়সঙ্গত সকল অধিকার প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। তাই দেশ ও জাতির কল্যাণের জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির কাজ আমরা করে যাচ্ছি। আল্লাহর দ্বীন এই জমিনে বিজয়ী হলে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তি

এমআর