সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান সাবেক মহিলা সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তিনি আজকে আমার সম্পর্কে যা বলেছেন তা যদি বিপরীতভাবে বলা হয় তাহলে সেটি তার দিকেই যায়।
খালেদা জিয়া বলেন, যে গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য অবরোধ চলছে তা আদায় না হওয়া পর্যন্ত চলবে।
নিলুফার চৌধুরী মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একজন বিএনপির নেতাকে বালুর ট্রাক, জলকামান, পুলিশ বাহিনী দিয়ে আটকে রেখেছে; কিন্তু আজকের জনসভায় বলা হয়েছে তাকে আটকে রাখা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে তিনি কত বড় মিথ্যুক।
জেএ





