ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের সিটি এডিটর সাখাওয়াত হোসেন বাদশা’র মা শামসুন নাহার বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে বুধবার ভোর ৪টায় পূর্ব রামপুরার নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর মরহুমা শামসুন নাহার বেগম নামাজের জানাযা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুমা শামসুন নাহার বেগমের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান,বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকন,
ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন সম্পাদকসহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যগণ  মনহুমা শামসুন নাহার বেগম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একইসঙ্গে মরহুমার রূহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
[b]ঢাকা, একে, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]