বিএনপির নেতাকর্মীদের রাস্তায় পেলেই গণধোলাই দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল বিরোধী এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নিজদলের নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জোটের কর্মীদের পাড়া-মহল্লায় প্রতিরোধ করতে হবে। এরা ডাকাত-ছিনতাইকারীর চেয়ে ভয়ংকর। এদের যেখানেই পাবেন, গণধোলাই দেবেন।
তিনি বলেন, বিএনপি হরতাল ডেকেছে, ঢাকার চিত্র দেখলে মনে হবে না হরতাল চলছে। ঢাকাবাসীসহ বাংলাদেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
এমআর, জেএ





