পুনরায় ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সভাপতি হয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এর আগেও তিনি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে সংসদ সদস্য ফকরুল ইমামকে।
জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ এ তথ্য জানিয়ে বলেন, আজ পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ১৫১ সদস্য বিশিষ্ট এ পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।
[b]ঢাকা, ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]