নেতিবাচক রাজনীতির কারণেই ইউপি নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের চারলেন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা লেন।
দলটির নেতৃত্বে নেতাকর্মীরা হতাশ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে বিএনপির কাউন্সিল হলেও নেতৃত্ব নির্বাচিত হয় বিদেশ থেকে। চাতক পাখির মতো দলের নেতারা বিদেশে তাকিয়ে থাকেন। কখন শুভ সংবাদ আসবে, কে হবেন দলের মহাসচিব।বিএনপির এখন একেবারে লেজে গোবরে অবস্থা।
নির্বাচনে সহিংসতার ব্যাপরে তিনি বলেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন। কিছু ঘটনা ঘটবেই। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।এ সময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ।
এআই





