বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন। বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের  কার্যালয়ে প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি মি. গ্যালনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন ডিআই-এর বাংলাদেশ প্রতিনিধি ডেভিড ডডম্যান এবং প্রোগ্রাম অফিসার ইকবাল মাহমুদ।
বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এ যাবৎ যতগুলো বিচার বহির্ভূত হত্যা-গুম হয়েছে তার উপর একটি তৈরী ডকুমেন্টারি প্রতিনিধি দলের কাছে দেওয়া হয়েছে। সেখানে ভিকটিমদের নাম পরিচয় ও ছবি সম্বলিত প্রতিবেদনও রয়েছে।
এসময় প্রতিনিধি দলের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয় বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা আশা করে ক্ষমতাসীন শাসকদল পরিস্থিতি উত্তরণে অতি শীঘ্রই কার্যকর ভূমিকা রাখবে।
[b] ঢাকা, এমএইচ,  ১৪ মে (টাইমনিউজবিডি.কম)[/b]