বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের ১৩ জন নেতা-কর্মীকে মুক্তির দাবীতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জামায়াত।

সারা দেশে পালিত হয়েছে। বিভিন্ন মহানগরী ও জেলা থেকে বিক্ষোভ মিছিল বের করার খবর নিম্নে প্রদত্ত হলো

ঢাকা মহানগরীঃ ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব মোবারক হোসাইনের নেতৃত্বে আজ মীরপুরে ও যাত্রাবাড়ী থানা জামায়াতের আমীর ড: আবদুল মান্নানের নেতৃত্বে জুরাইন এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরীঃ চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারী জনাব নজরুল ইসলামের নেতৃত্বে আজ সকাল ১১ টায় চট্টগ্রামের আগ্রাবাদে জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

রাজশাহী মহানগরীঃ রাজশাহী মহানগরী জামায়াতে উদ্যোগে মহানগরী জামায়াতের মজলিসে শূরার সদস্য মাওলানা ঈসার নেতৃত্বে উপশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

খুলনা মহানগরীঃ খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের মজলিসে শূরার সদস্য আবদুল গফুরের নেতৃত্বে মহানগরীতে দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বরিশাল মহানগরীঃ বরিশাল মহানগরী জামায়াতে উদ্যোগে মহানগরী জামায়াতের মজলিসে শূরার সদস্য শাহজাহান সিরাজের নেতৃত্বে আজ সকাল ৮টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

গাজীপুর মহানগরীঃ গাজীপুর মহানগরী জামায়াতের উদ্যোগে আজ সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহানগরী জামায়াতের আমীর এসএম সানাউল্লাহর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা মহানগরীঃ কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী একেএম এমদাদুল হকের নেতৃত্বে মহানগরীর রাণীর বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

সিলেট মহানগরীঃ সিলেট মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের নায়েবে আমীর জনাব ফখরুল ইসলামের নেতৃত্বে আম্বরখান এলাকায় একটি বিক্ষোভ বের করা হয়েছে।

রংপুর মহানগরঃ রংপুর মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল হকের নেতৃত্বে মাহিগঞ্জ এলাকায় আজ দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

ফদিরপুরঃ ফরিদপুর শহর জামায়াতের উদ্যোগে শহরের নায়েবে আমীর আবুল বাশারের নেতৃত্বে শহরের শরিয়ত উল্লাহ বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

এছাড়াও সারা দেশ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করার খবর পাওয়া গিয়েছে।

এসএইচ