ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে শুক্রবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি ও হাসানুজ্জামান তারেক, তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান চৌধুরী, দফতর সম্পাদক শেখ রাসেল, ঢাবি শাখার সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা,
জসীম উদদীন হল শাখার সভাপতি মেহেদী হাসান রনি, মাস্টার দা সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি দারুস সালাম শাকিল, জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান জয়, এ এফ রহমান হল শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে আবিদ আল হাসানকে সভাপতি এবং মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক মনোনীত করে এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আবিদ আল হাসান এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক ছিলেন। আবিদ আল হাসানের বাড়ি বরিশাল এবং মোতাহার হোসেন প্রিন্সের বাড়ি বাগেরহাটে।
এআর





