আমার বাবাকে হাইকোর্ট হত্যা করেছে- কাদের মোল্লার ছেলে হাসান জামিলের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, হাসান জামিলের এ বক্তব্য কোর্টের প্রতি অবমানানকর ও সংবিধান বর্হিভূত।
তাই অবিলম্বে সংশ্লিষ্ট মহলকে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। এ নিয়ে অবহেলা করার কোন সুযোগ নেই। হাইকোর্টকে আরও সচেতন হতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, থলের বিড়াল বেড়িয়ে গেছে। ইউরোপিয়ন ইউনিয়ন বলছে- ৫ জানুয়ারির নির্বাচন ও বর্তমান পার্লামেন্ট নিয়ে আমাদের কোন মন্তব্য নেই। তবে আগামী নির্বাচন যেন সবার অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আমরাও চাই সবার অংশগ্রহনের মাধ্যমে সংবিধান মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। অনির্বাচিত সরকার ১ দিনও দেশ পরিচালনা করুক এটা আওয়ামী লীগ চায় না।
তাই ইউরোপিয়ন ইউনিয়নের বক্তব্যের পর খালেদা জিয়ার চোখের সামনের সকল ঝাপসা দৃষ্টি পরিষ্কার হয়ে যাবে বলে আমরা আশা করছি। এরপরও আন্দোলনের নামে সহিংসতা করে কোন লাভ নেই।
বিএনপিকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, সরকার নির্বাচন দিলেও দোষ না দিলেও দোষ। ডিসিসি নির্বাচন করার যেই ঘোষনা করা হয়েছে। সেই তারা বলছে আন্দোলনকে বাঁধাগ্রস্থ করতেই এই নির্বাচন।
তাহলে এখন আমরা কোন পথে যাব। বিএনপিকে স্পস্ট করতে হবে তারা নির্বাচন চায় কিনা? তবে আপনি (খালেদা) নির্বাচন চান আর না চান, নগরবাসী নির্বাচন চায়।তাই গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচন দিতে হবে।
বিএনপির আন্দোলন সম্পর্কে সুরঞ্জিত বলেন, বিএনপি কিসের আন্দোলন করবে? তারা ষড়যন্ত্রে চ্যাম্পিয়ন আর আওয়ামী লীগ আন্দোলনে চ্যাম্পিয়ন। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল আর বিএনপি রাজাকারের দল।
সুন্দর বনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডুবির সমালোচান করে সুরঞ্জিত বলেন, সুন্দর বন পৃথিবীর ঐতিহ্য। এটার ব্যাপারে নৌমন্ত্রণালয়ের উদাসীনতা আশা করা যায় না। এ ঘটনা ঘটার সাথে সাথে নৌবাহিনীকে আহ্বান করা উচিত ছিল। এ সমস্ত ব্যপারে আরেকটু সাবধানতা অবলম্বন করা দরকার।
সুন্দর বনকে সারাবিশ্বের ঐকিহ্য উল্লেখ করে সুরঞ্জিত বলেন, সুন্দরবনের নিরাপত্তায় রক্ষায় আমরা বিকল্প নৌ-রুট ব্যবহার করতে পারি।
বাংলাদেশ কৃষক লীগের অর্থ বিষায়ক সম্পাদক নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এমআর/ এআর/এসএইচ