জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধানসহ ছাত্রদল ও যুবদলের ১২জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা আওয়ামী লীগ অফিস পোড়ানোর মামলায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়।
বুধবার সকালে  জয়পুরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ নির্দেশ দেন।
গত বছরের ১০ ডিসেম্বর  রাতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন জয়পুরহাট জেলা আওয়মী লীগ অফিস পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায়  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর  রহমান খান বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধানসহ জেলা ও সদর উপজেলা  ছাত্রদল ও যুবদলের ১৫জন নেতাকর্মীকে আসামি করে জয়পুরহাট থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
মামলার আসামিরা আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]