ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পরবর্তী কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও তার লোকজন মারধরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো: আকরামুল হাসান বুধবার এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, শ্রাবণকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজের গাড়িতে তুলে ক্যাম্পাসে নিয়ে হাতুড়ি এবং হকিস্টিক দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। পরে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেয়া হয়।
এদিকে, শ্রাবণকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫দিনের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে। মঙ্গলবার রাতে তাকে এ সাজা দেয়া হয় বলে সূত্রটি জানায়।
কেএইচ





