পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জনসাধারণের ঘাট নিরাপত্তা দেয়ার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জনাব আব্দুল সালাম সদরঘাটে কড়া নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করেন। যাতে করে যাত্রীদের কোনো ধরনের বিপদে পড়তে না হয়। সাথে সাথে সদরঘাট শ্রমিকদের সহযোগীতার জন্য ঘাট শ্রমিকের নিকট সাহায্য কামনা করেন। এমনকি যাত্রীদের যে কোনো সুবিধার জন্য অনুসন্ধান কেন্দ্র আছে ও পুলিশ ক্যাম্প ফাঁড়ি, আনসার যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত আছেন।
ঈদকে সামনে রেখে ঘরে ফেরা মানুষ নির্বিঘ্নে চলাচলের জন্য ঘাটের সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বি আই ডব্লিউটি'র সভাপতি আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জনাব আব্দুল সালাম, এডিসি, লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা;বিশেষ অতিথি কেএম ফিরোজ ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতয়ালী থানা, ডিএমপি;মোঃ কবিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কোতয়ালী, থানা, ডিএমপি;
সভা পরিচালনা করেন জাবেল হোসেন পাপন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নৌকা মাঝি শ্রমিক লীগ এবং জাবেদ হোসেন মিঠু, সভাপতি, বাংলাদেশ নৌকা মাঝি শ্রমিক লীগ।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





