সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। রবিবার রাত ১১টা ৫৫মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি চিকিৎসার জন্যে সিঙ্গাপুর যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।’

এর আগে মির্জা ফখরুল ইসলাম জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা করবেন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর যাবেন।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘাড়ের নার্ভ ব্লকের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ৬ মাস ১০ দিন কারাবন্দি থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান।

মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর পরিবারের সঙ্গে ঈদ করতে বাসায় যান মির্জা ফখরুল।

এআই