বিএনপি-জামায়াত দেশব্যাপী  মুসলামানদের মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির ঢাকা মহানগরের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামরায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার মতো গুজবও তারা ছড়িয়েছে। তাই বিএনপি- জামায়াত ও হেফাজতে ইসলামের বিভ্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত যুদ্ধাপারাধীদের বাঁচানোর জন্যে দেশব্যাপী যে তান্ডব চালিয়েছে, তা  দেশবিরোধী। বিএনপি জামায়াতে এসব কর্মকান্ড রূখতে ইউনাইটেড ইসলামিক পার্টির সঙ্গে সরকার আছে। তাদের দেশবিরোধী কর্মকান্ড রুখতে সরকার সব সময় ইসলামী পার্টিকে সহযোগিতা করবে।
সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ইসমাঈল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তাজুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমআর, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]