চিকিৎসার জন্য স্ত্রীক নিয়ে সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (৪ ফেব্রয়ারি) সোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
মির্জা ফখরুল ইসলামের পরিবারিক সুত্রে এই তথ্য জানা যায়। সূত্রটি আরও জানায়, আগামী ২-৩ দিন পর চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর থেকে সদ্যই চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। এখনো চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ২-১ দিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এমবি





