[size=2]সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম শওকত হোসেন অবশেষে [/size][size=2]দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন[/size][size=2]। [/size][size=2]শনিবার রাতে এক বিবৃতি দিয়ে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।[/size]
তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন অনুযায়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুকে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন এসএম শওকত হোসেন।
[size=2]বিবৃতিতে সাংগঠনিক ব্যর্থতার দায় স্বীকার করে এসএম শওকত হোসেন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে গৃহীত গোপন ভোটে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু তৃণমূল কাউন্সিলরদের ভোটে মনোনয়ন পেয়েছেন। যা আমার ব্যর্থতার পরিচয় বহন করে। তাই ব্যক্তিগত ব্যর্থতা স্বীকার করে বিদায় নিচ্ছি। [/size]
ভোটে ৪১৬ জনের মধ্যে ৩৭৫ জন তৃণমূল কাউন্সিলর ভোট দেন।
এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু ১৭৯ ভোট পেয়ে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান এসএম শওকত হোসেন পান ১৪০ ভোট। এছাড়া অপর প্রার্থী প্রভাষক এম সুশান্ত ৪৫ ভোট ও কামাল হোসেন শূন্য ভোট পান।
[b]সাতক্ষীরা,২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]





