শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর পার্কে সামনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উৎসবমুখর পরিবেশে বাঙালি পহেলা বৈশাখ উদযাপন করছে। পহেলা বৈশাখ বাঙালির চেতনার ইতিহাস-ঐতিহ্যের ঠিকানা। বৈশাখ আত্মপরিচয় প্রকাশ করার দিন, অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক চেতনার ডালপালা গজিয়েছে। যারা বৈশাখ উদযাপন করা ইতিহাস মানে না, সাম্প্রদায়িক আদর্শ পছন্দ করে, দ্বিজাতিতত্ত্ব পছন্দ করে তাদের প্রতিহত করতে হবে। অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে। সব সংকটকে মোকাবিলায় চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এনএইচ