২০১৩ সালে সারাদেশে বিএনপি-জামায়াত জোটের সহিংস কর্মকাণ্ডের ভিডিও চিত্র প্রকাশ করবে আওয়ামী লীগ। এর শিরোনাম ‘রক্তাক্ত বাংলাদেশ’। আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে এটি তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর মোড়ক উন্মোচন করবেন। এতে সভাপতিত্ব করবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ