বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৭ মার্চ চট্টগ্রাম যাচ্ছেন। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেয়ার কথা রয়েছে।
বিএনপির চট্টগাম বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার টাইমনিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই দিনটির স্মরণে প্রতি বছর বিএনপির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।
তিনি আরও জানান, আগামী ২৭ মার্চ সেখানে একটি জনসভার আয়োজন করবে স্থানীয় বিএনপি। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়ার আসন্ন চট্টগ্রামের সফরকে সফল করতে এরই মধ্যে প্রস্তুতি চলছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় অবস্থানরত চট্টগ্রামের নেতাকর্মীরা মতবিনিময় করবেন।
এ বিষয়ে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন টাইমনিউজকে বলেন, ম্যাডাম ২৭ মার্চ চট্টগ্রাম যাচ্ছেন, এটি নিশ্চিত। তবে তার এই সফরে কী ধরনের কর্মসুচি থাকবে তা ঠিক করতে এবং সফরকে সফল করতে আমরা আজকে বৈঠক করব। এই বৈঠকে ঢাকায় অবস্থানরত চট্টগ্রামের সিনিয়র নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
[b]ঢাকা, এমএইচ,১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
খালেদা জিয়া চট্টগ্রাম যাচ্ছেন ২৭ মার্চ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৭ মার্চ চট্টগ্রাম যাচ্ছেন। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেয়ার কথা রয়েছে। বিএনপির চট্টগাম বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার টাইমনিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন,





