ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান,সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রয়েছেন। আমরা তারসাথে যোগাযোগ করছি।

তিনি সিঙ্গাপুরে মেডিক্যাল বোর্ডের সাথে কথা বলে আমাদের একথা জানিয়েছেন।

এসময় তিনি আরো জানান, তার অবস্থা এখন স্বাভাবিক হচ্ছে।এমন হতে থাকলে আগামীকাল থেকে তার আর্টিফিসিয়াল মেশিন খুলে ফেলা হবে। এবং খুব দ্রুত তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন।

এসময় ওবায়দুল কাদেরকে বাহিরে চিকিৎসা অথচ খালেদা জিয়াকে দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আপনারা কিসের সাথে কি মিলাচ্ছেন।একজন জীবন দিয়ে দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন বীরমুক্তিযোদ্ধা আর অন্যজন দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী। তাছাড়া ওবায়দুল কাদেরকে দেশে চিকিৎসা দেওয়া হয়েছিল। দেশে তার চিকিৎসা সম্ভব না হোওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

এম বিল্লাহ