ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ ২৮ ফেব্রুয়ারী এক বিবৃতির মাধ্যমে তিনি একথা বলেন।

তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তাদের এ বিজয় গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের বিজয়। দেশের আইনজীবী সমাজ দেশের গণতান্ত্রিক আন্দোলনে সব সময়ই গৌরবজনক ভূমিকা পালন করে আসছে।

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবীগণ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।

আমি আশা করি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে যারা জয়লাভ করেছেন তারা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করে আইনজীবী সমাজের ঐতিহ্য ও গৌরব রক্ষা করবেন।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে দেশ ও জাতির স্বার্থে যথার্থ ভূমিকা পালনের তাওফিক দান করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি।

এসএইচ