জরুরি এক সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সকাল ১১টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এআর





