বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে রাষ্ট্র পরিচালনা করা কোনো গণতান্ত্রিক দলের পরিচয় বা কাজ হতে পারে না।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, গণতন্ত্রের মূল ধারণা হলো দেশের সকল মানুষের অংশগ্রহণে নির্বাচন এবং জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা। পাঁচ ভাগের কম ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে সেটি কোনো গণতান্ত্রিক সরকার হতে পারে না।
তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে যে ইতিহাস পরিবর্তন হয়, তা এই সরকার দেখিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যুবদল সভাপতি এড. মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকে।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে অগণতান্ত্রিক দলের পরিচয় দিয়েছে আ.লীগ: রফিকুল ইসলাম
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে রাষ্ট্র পরিচালনা করা কোনো গণতান্ত্রিক দলের পরিচয় বা কাজ হতে পারে না।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের ক্লাব : গোলাম পরওয়ার
আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‘আ.লীগের সঙ্গে গুপ্ত দল যুক্ত হয়েছে’
বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর দাবি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত।
মিয়া গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি।
















