বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারতের বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার কিলোমিটার এলাকা নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের দেয়া রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে দলের পক্ষে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রায়ের ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মদ একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, রায়ে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হয়নি। এই রায়ে বেশ কিছু অসংগতি রয়েছে।
বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় সাড়ে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়ে ভারতের সঙ্গে নতুন সমুদ্রসীমা নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত।
ঢাকা. ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





