আদিবাসী পল্লীতে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সমাজতান্তিত্রক ছাত্র ফ্রন্ট । ১৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১২:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি ।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি বর্মন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয় তারা।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাপাড়ার মাদারপুর আদিবাসী পল্লীতে গত ৬ ও ৭ নভেম্বর পুলিশ ও ভুমিদস্যু সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসত বাড়ী, মন্দির, গীর্জা, মসজিদে অগ্নি সংযোগ, নির্বিচার গুলি করে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডিকে নৃশংস ভাবে হত্যা করে। এর প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স কর্মসূচি সফল করার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

জারিফ