আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ভোটকেন্দ্র পাহারার নামে কোনো বিশৃঙ্খলা হলে তা প্রতিহত করা হবে।”
আজ (২৮ ডিসেম্বর) শুক্রবার সকালে ফেনী মাইজদির আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে কাদের এইকথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবলেন, “ভোটকেন্দ্র পাহারার নামে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। বিশৃঙ্খলা রোধে আমরাও ভোট কেন্দ্র পাহারা দিবো।”
কাদের আরও বলেন, আমার বিশ্বাস-১৯৭০ সালের পর নির্বাচনের এমন গণজোয়ার আর কখনও দেখা যায়নি। এমন জোয়ার দেখে মনে হচ্ছে- এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন।
এমবি





