সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জনাব মোঃ শাহ্জাহান আলীকে গত ১৯ ডিসেম্বর অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ।
আজ ২০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
তিনি বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জনাব মোঃ শাহ্জাহান আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র সরকার শুরু করেছে তারই অংশ হিসেবে সারা দেশে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে বন্দী করে রাখছে। নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চেহারাই জাতির সামনে অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে। সরকারের সকল প্রকার জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের সচেতন জনগণের প্রতি আহবান জানাচ্ছি।
গ্রেফতার অভিযান বন্ধ করে সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জনাব মোঃ শাহ্জাহান আলীসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
এসএইচ





